রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভিপি নুর বহিরাগতদের বিষয়ে যা বললেন

ভিপি নুর বহিরাগতদের বিষয়ে যা বললেন

ঢাকা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার পর থেকে ডাকসু ভবনে তার সঙ্গে থাকা ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত) নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এমন অনেকে বলছেন, কেন নুরুল হক নুর বহিরাগতদের নিয়ে আসলো? এমন প্রশ্নের জবাব দিয়েছেন ভিপি নুর।
রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরকে দেখতে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

সেখানে উপাচার্য নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এরই এক পর্যায়ে ভিপি নুরকে তিনি বলেন, ‘আমি জেনেছি– সুপরিকল্পিতভাবে বড় আকারের একটা ঘটনা ঘটানোর প্রয়াস ছিল। আমি কিছু ছবি দেখলাম, বহিরাগত– ওরা কারা? তোমাকে আটকে রেখে একটা লাশ চেয়েছিল বোধহয়। তুমি বোধহয় ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছ।’

এ সময় বহিরাগতদের বিষয়ে ভিপি নুর বলেন, ”স্যার, আমি ঢাকা মেডিকেলে আসছিলাম তো। আমাদের সংগঠনের কিছু ছেলে-পেলে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। আমাদের (রবিবার) আজকের কর্মসূচিও ছিল স্যার।”

এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন ভিপি নুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯