বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
আওয়ামীলীগে দলের বড় পরিবর্তন আসছে

আওয়ামীলীগে দলের বড় পরিবর্তন আসছে

ঢাকা ডেস্ক :: আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বেশ কদিন থেকেই রাজধানীতে সাজ সাজ রব। বাংলাদেশের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের আজ ২১তম সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

বিকেল তিনটায় দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

সম্মেলন স্থানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার-পোস্টাল। দীপু মালাকারসম্মেলন স্থানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার-পোস্টার।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। মূল মঞ্চ সাজানো হয়েছে নৌকার আদলে । তার সামনে রয়েছে পদ্মা সেতুর অবয়ব। উদ্যানে বঙ্গবন্ধু পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলের ছবি রয়েছে। সরকারের উন্নয়নের বিভিন্ন কথাও ব্যানার, পোস্টারে উঠে এসেছে। উদ্যানের ভেতরে মাইকে আগত নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার বিভিন্ন পথে সারি সারি ব্যানার-পোস্টার। ছবি: দীপু মালাকারসোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার বিভিন্ন পথে সারি সারি ব্যানার-পোস্টার। ছবি: দীপু মালাকার

বিকেল তিনটায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতা কর্মীরা সম্মেলনে আসতে শুরু করেছে। নেতাদের মধ্য বিরাজ করছে উৎসবের আমেজ। কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতি হবে আজ। সম্মেলন ঘিরে ব্যাপক নিরাপত্তা চোখে পড়েছে। পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রত্যেককেই তল্লাশি চৌকি পার হয়ে উদ্যানে ঢুকতে হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯