মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আওয়ামীলীগের সম্মেলনে ৪ দিন ৪ রাত ভ্যানগাড়ি চালিয়ে যোগ দিলেন সিদ্দিক

আওয়ামীলীগের সম্মেলনে ৪ দিন ৪ রাত ভ্যানগাড়ি চালিয়ে যোগ দিলেন সিদ্দিক

অনলাইন রিপোর্টর :: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে নেত্রকোনা থেকে ঢাকায় এসেছেন সিদ্দিক মিয়া। তবে কোন যান্ত্রিক যানে চেপে নয়। এসেছেন নিজ হাতে বানানো নৌকার আদলে তৈরি ভ্যানগাড়ি চালিয়ে।

উত্তরের শৈত্যপ্রবাহ আর হিমেল বাতাশ উপেক্ষা করে এই দীর্ঘ পথ পার করতে তার সময় লেগেছে ৪ দিন ৪ রাত।

শুক্রবার সকালে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তার ২ শিশু সন্তানকে সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত অবস্থায় ভ্যানে বসে থাকতে দেখা যায়।

তারা জানায়, তাদের বাবা ভেতরে গেছেন। তবে কার্ড না থাকায় তারা ঢুকতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার তাদের ইচ্ছের কথা জানায় তারা।

পরিবারের অবস্থা তেমন ভাল নয় সিদ্দিক মিয়ার। নুন আনতে পান্তা ফুরায়। ১০ জনের পরিবারে আছেন স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে। দারিদ্র্যের কষাঘাতে নিত্যদিন নিষ্পেষিত সিদ্দিক মিয়া সংসার সামলাতেই হিমশিম খান। তবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসা থেকেই তিনি আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে যোগ দিতে নেত্রকোনার পূর্বধলার পাইলাটি গ্রাম থেকে রাজধানী ঢাকায় এসেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯