বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতজুড়ে মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার কয়েক হাজার

ভারতজুড়ে মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার কয়েক হাজার

অনলাইন রিপোর্টর :: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চূড়ান্ত রূপ ধারণ করেছে। রাজ্যে রাজ্যে নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ।
বিবিসি জানায়, বুধবার সন্ধ্যা থেকে দেশটির অনেক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এর মধ্যে দিয়ে কোনো ধরনের সভা, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

পুলিশের নিষেধাজ্ঞা বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে পুলিশ দাবি করে।।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে নিষেধাজ্ঞা ভেঙে রাস্তায় নেমে আসে দেশটির বিভিন্ন রাজ্যের লাখ লাখ মানুষ। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেপ্তার করা মানুষের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে।

বেঙ্গালুরুরের বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। সংবাদ চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় পুলিশ তাকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তুলে নেয়।
দিল্লিতে আটক করা হয় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটা, ডি রাজা এবং স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদব।

১৪৪ ধারা জারি করা হয় রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ রাজ্য, বেঙ্গালুরু শহর ও কর্ণাটক রাজ্যের কিছু অংশে। সেখানকার মানুষ পুলিশি বাধা উপেক্ষা করেই বিক্ষোভে নামে। নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামে হায়দরাবাদ, পাটনা, চণ্ডীগড়, মুম্বাইসহ অন্যান্য শহরের লাখ লাখ বিক্ষুব্ধ মানুষও।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রতিবাদে উত্তরপ্রদেশের সম্ভল জেলা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিশের গাড়ি, বাসে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

এদিকে নাগরিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অ্যাকটিভিস্ট ও সাধারণ নাগরিকেরা টুইটার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন।
বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিসহ অনেক জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। দিল্লিতে বন্ধ রাখা হয়েছে ১৬টি মেট্রো স্টেশনও। এ ছাড়া অন্যান্য রাজ্যে যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে টানা বিক্ষোভ চলছে ভারতজুড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতার সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এর মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে দেশটিতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯