বুধবার, ২২ Jul ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নওগাঁ অন্তঃসত্ত্বা স্ত্রীর নির্যাতনের অভিযোগ স্বামী বিরুদ্বে

নওগাঁ অন্তঃসত্ত্বা স্ত্রীর নির্যাতনের অভিযোগ স্বামী বিরুদ্বে

নিজস্ব প্রতিনিধি :: নওগাঁর পত্নীতলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২০) বর্তমানে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জান্নাতুল ফেরদৌসের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চক শ্রীপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ধামইরহাট উপজেলার ধামইরহাট ফাজিল মাদরাসার দাখিল শাখার গণিতের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলামের বিয়ে হয় চলতি বছরের ১৫ জুলাই।

বিয়ের পর থেকেই শরিফুল ইসলাম ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীর সঙ্গে দূরব্যবহার করে আসছিলেন। স্ত্রী জান্নাতুল ফেরদৌসের পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়া জন্য সম্মত হলেও শরিফুল ইসলাম ও তার পরিবার রাজি হয়নি। এনিয়ে গত ১২ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মো. শরিফুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। পরে জান্নাতুল ফেরদৌসের পরিবারের সদস্যরা খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

আহত জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বললে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী পেটের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য আমাকে বার বার চাপ দিচ্ছে। পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ জানান, আহত জান্নাতুল ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড জাতীয় ধারাল কিছু দিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে। রোগীর পেটের সন্তান সুস্থ আছে বলেও তিনি জানান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবতী জানান, এই বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯