বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছ। জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এছারাও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধা শহীদ ইমাম ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু এবং শিক্ষার্থী বুশরা হক ও হাবিব বিন আজিজ দোহা আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও পরে তাদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমীতে কালেক্টরেট স্কুলে শিশুদের রচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯