রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অস্ত্রের কারখানা ইউপি চেয়ারম্যানের বাড়িতে

অস্ত্রের কারখানা ইউপি চেয়ারম্যানের বাড়িতে

অনলাইন রিপোর্টর :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই চেয়ারম্যানের হোরারবাগ গ্রামের বাড়িতে অভিযান চালায় ‌র‌্যাব।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শ্যুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম, একটি ওয়ান শ্যুটার গান ও দুটি বুলেটও পাওয়া গেছে। তবে এ সময় সেখানে চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সীমানার দেওয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কি না সেটা তদন্ত করব।’
র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘চেয়ারম্যান বাড়ির সীমানা দেওয়ালের মধ্যে অস্ত্র কারখানার সন্ধান পেলেও এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়েছি।’

তারেক আজিজ আরও বলেন, ‘অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা হচ্ছে। তদন্তে চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে তাকেও আসামি করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯