রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টার আলটিমেটাম, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদককে

২৪ ঘণ্টার আলটিমেটাম, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদককে

ঢাকা ডেস্ক :: দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। পরে কার্যালয়ে তালা দিয়ে পত্রিকাটির সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য দিয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে প্রথমে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। পরে বিক্ষুব্ধ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রাম পত্রিকা প্রকাশিত মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করে সংবাদ প্রকাশ করা হয়। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে ফেসবুকে প্রতিবাদ করলেও কার্যত কোনো ফল আসেনি। এরপর মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষুব্ধ সদস্যরা বিকেলে পত্রিকাটির কার্যালয়ের সামনে জড়ো হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লা একজন রাজাকার, দেশদ্রোহী। সংগ্রাম পত্রিকা তাকে ‘শহীদের’ মর্যাদা দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এমন কর্মকাণ্ডের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ইতোমধ্যে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯