মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুপারস্টার অক্ষয় স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন

সুপারস্টার অক্ষয় স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন

অনলাইন বার্তা পরিবেশক :: পেঁয়াজের আগুনে বাংলাদেশের মতো ভারতও পুড়ছে। পেঁয়াজের এ উত্তাপ ভারতের সাধারণ মানুষকে ছাপিয়ে বলিউডেও পৌঁছেছে। পেঁয়াজ নিয়ে এমন উত্তাপের মাঝে স্ত্রী টুইঙ্কেল খান্নাকে পেঁয়াজের দুল উপহার দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।
বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না তার ইনস্টাগ্রামে এক জোড়া কানের দুল পোস্ট করেছেন। এ কানের দুল সাধারণ দুলের প্রায় একই রকম, তবে তাতে পেঁয়াজ জোড়া দেওয়া।

টুইঙ্কেল খান্না মজার এ ছবিতে মজার এক ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শোতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আমায় বললেন, ওরা আসলে কারিনাকে এই দুল দেখাচ্ছিল। কিন্তু আমার মনে হলো, কারিনার খুব একটা ভালো লাগেনি। তবে আমি জানতাম যে, তোমার এটা দারুণ লাগবে। তাই এই দুলজোড়া তোমার জন্য নিয়ে এলাম।’

স্বামীর দেওয়া উপহার যে টুইঙ্কেলের বেশ মনে ধরেছে, সে কথাও তিনি এ পোস্টে ব্যক্ত করেছেন। তিনি লেখেন, ‘অনেক সময় খুব ছোট কোনো জিনিসও আপনার হৃদয় স্পর্শ করে যায়।’
সম্প্রতি অক্ষয় কুমার এবং কারিনা কাপুর তাদের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গুড নিউজ’ এর প্রচারের জন্য কপিল শর্মার কমেডি শোতে গিয়েছিলেন। সেখানেই পেঁয়াজের দাম নিয়ে রসিকতা করতে গিয়ে ওই পেঁয়াজের দুল জোড়া সামনে আনেন কপিল শর্মা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯