মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিজেপি বাংলার পাপ, ভারতের অভিশাপ: মমতা

বিজেপি বাংলার পাপ, ভারতের অভিশাপ: মমতা

অনলাইন ডেস্ক :: ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলার পাপ, ভারতের অভিশাপ বলে মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ কখনো বিজেপিকে ক্ষমতায় আনবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দীঘায় এক সংবাদ সম্মেলনে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব আইন প্রসঙ্গে তিনি সবাইকে অভয় দিয়ে বলেন, কোনো ভয় নেই, শান্তিতে থাকুন, বিতাড়িত হয়ার কোনো প্রশ্নই নেই।

মমতা আজ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় মহামিছিল করার ঘোষণা দেন। ওই প্রতিবাদ মিছিলে তিনি নিজে উপস্থিত থাকার কথাও জানান।
মমতা বলেন, ‘এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) নিয়ে কেন্দ্রীয় সরকারকে বার বার বোঝানোর চেষ্টা করা হয়েছে। সব রাজ্যের আলাদা আলাদা আবেগ রয়েছে। তবু ওরা গায়ের জোরে সব কিছু চালিয়ে যাচ্ছে। বাংলায় আমাদের সরকার এনআরসি ও ক্যাব কার্যকর করবে না। এখানে সকলেই নাগরিক।

তিনি বলেন, ‘আসামে আগুন জ্বলছে, অত্যাচার চলছে। আমি চাই জনগণ গণতান্ত্রিক কায়দায় এর প্রতিবাদ করুক। সব জায়গায় কাশ্মিরের কায়দায় সকলের মুখ বন্ধ করে দেওয়া যাবে না। ৫/৬ মাস ধরে মানুষকে জেলে বন্দি করা যাবে না।’
বিজেপি সাম্প্রদায়িক লাইন অনুসরণ করলেও আমরা করব না। মাথা ঠাণ্ডা করে গণতান্ত্রিক পদ্ধতিতেই গণআন্দোলন গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯