রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
অনলাইন রিপোর্টর :: বৃটেনের জাতীয় নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা প্রায় শেষ। এখনও কিছু আসনে ফল ঘোষণার বাকি আছে। নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ দল অভাবনীয় ভাল করেছে। ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের সামনে ব্রেক্সিট সম্পাদনের সব বাধা সরে গেছে। কিন্তু আরো একটি বড় খবর হলো, এবার বৃটিশ পার্লামেন্টে নারী এমপির সংখ্যা নতুন রেকর্ড গড়বে। এ খবর দিয়ে বিবিসি জানাচ্ছে, লেবার দল থেকে ১০৪ জন এবং কনজারভেটিভ থেকে ৮৬ জন নারী এমপি নির্বাচিত হচ্ছেন।