বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ছাত্রদলের ২ নেতা কারাগারে থাকা সত্ত্বেও, নাশকতার মামলার আসামি

ছাত্রদলের ২ নেতা কারাগারে থাকা সত্ত্বেও, নাশকতার মামলার আসামি

অনলাইন ডেস্ক :: কারাগারে থেকেও পুলিশের গায়েবী মামলার আসামি হচ্ছেন বিএনপির নেতারা। ছাত্রদল নেতা ইসহাক সরকার ও মোস্তাফিজ অনেকদিন ধরেই কারাগারে। অথচ তাদেরকে মোটরসাইকেলে আগুন দেয়ার মামলার আসামি করা হয়েছে বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় ১৩৫ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজ বহুদিন ধরে জেলে আছেন। অথচ তাদের আসামি করা হয়েছে।

তিনি বলেন, হাইকোর্টের সামনে কাদের মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে, তার মালিকদের খুঁজে পায়নি পুলিশ। মোটরসাইকেল তিনটির মালিকানা কেউ দাবি করেনি। এই আগুনের ঘটনা উদ্দেশ্যমূলক। অথচ মামলা হয়েছে বিএনপির ১৩৫ জন নেতার নামে।
তিনি আরও বলেন, অবৈধ সরকারের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।ক্ষমতা হারানোর ভয়ে আবারও উদ্ভট, বানোয়াট, আজগুবি মামলার প্লাবন বইয়ে দিচ্ছে। সরকারের মত পুলিশরাও এখন গায়েবী তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। গত এক সপ্তাহে বিএনপির সিনিয়র নেতাদের নামে একের পর এক মামলা দিয়েই যাচ্ছে।

রিজভী অভিযোগ করেন, বেগম জিয়াকে জামিন না দেয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ডিক্টেশনে এটর্নি জেনারেল লিপিবদ্ধ করে তা আদালতকে দিয়ে বাস্তবায়ন করতে বাধ্য করেছে। সর্বোচ্চ আদালতে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং গুরুতর অসুস্থ ৭৫ বছর বয়সী মহিয়সী নারীকে জামিন না দেয়া সাম্প্রতিক কালের সেরা নিষ্ঠুরতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯