শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেষমেশ পরিচালক ধোনি, ক্রিকেটার সেনানায়ক

শেষমেশ পরিচালক ধোনি, ক্রিকেটার সেনানায়ক

অনলাইন রিপোর্টর :: বিশ্বকাপের পর আর্মির সঙ্গে ট্রেনিং করার জন্য ক্রিকেট থেকে দু’মাসের ছুটি ‌নিয়েছিলেন। এবার সেই আর্মি অফিসারদের উপরই সিরিজ প্রডিউস করতে চলেছেন। যে সিরিজে দেখানো হবে আর্মি অফিসারদের জীবন। ধোনির সঙ্গে যৌথভাবে এই ছবি বানাবে স্টুডিও নাইন। প্যারাশুট রেজিমেন্টে এমএস ধোনি সম্মানীয় লেফ্টেনেন্ট কর্নেলের পদে রয়েছেন। এবার তিনিই সেই জীবনকে তুলে আনতে চাইছেন ছোট পর্দায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, এই শো-টিতে দেখানো হবে পরম বীর চক্র ও অশোক চক্র পাওয়া আর্মি অফিসারদের জীবন। সব কিছু ঠিক থাকলে এই শো ২০২০ এ মুক্তি পাবার কথা রয়েছে। উক্ত সিরিজে দেখা যাবে মিলিটারি অফিসারদের জীবনের ব্যক্তিগত গল্প। এই সিরিজের মাধ্যমে ধোনি সেই সব মানুষদের জীবন সামনে নিয়ে আসতে চান যারা দেশের স্বার্থে কাজ করেন। এতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে ধোনিকে।

এই মুহূর্তে শো-এর স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে, এবং শুটিং শুরু করার জন্য যা যা নিয়ম মেনে প্রয়োজন সেই কাজও চলছে।
এসবের বাইরে বেরিয়ে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। বিশ্বকাপের পর থেকে তাকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি। তার পর তিনটি সিরিজ খেলে ফেলেছে ভারত। চতুর্থ সিরিজ চলছে। এখনো পর্যন্ত ভারতীয় দলে দেখা যায়নি তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯