শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সভাপতি শেখ হাসিনা, পদ পরিবর্তন কাদের

সভাপতি শেখ হাসিনা, পদ পরিবর্তন কাদের

অনলাইন রিপোর্টর :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন না। আরো বলেছেন, আগামী সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউই অপরিহার্য নয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) দপ্তর উপ-কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে গঠিত দপ্তর উপ-কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে। সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের সব সাংগঠনিক জেলাগুলো যেন তাদের কাউন্সিলর এবং ডেলিগেটদের নামের তালিকা কেন্দ্রে পাঠায়, সেই নির্দেশনা এরইমধ্যে দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত একটি রাজনৈতিক দল। তাই রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।

এসময় তিনি খালেদা জিয়ার মামলাটি রাজনৈতিক নয় দাবি করে বলেন, এটি দুর্নীতির মামলা। তাই এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কিছু করার নেই। ৫ ডিসেম্বর আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের ঔদ্ধত্য ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯