মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফ পদ্মা থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে

বিএসএফ পদ্মা থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে

বার্তা পরিবেশক :: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর থেকে পদ্মা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ধরে নিয়ে যাওয়া দুই জেলে হলেন, আবদুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২)। আবদুর রহিম প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে এবং ওমর আলী একই এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন নয়ন জানান, ওই দুই জেলে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাংলাদেশের ভেতর ফরহাদ পুর সামাজিক বনায়নের নিকট নির্মল চর এলাকায় মাছ ধরছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের নৌকাসহ টেনে-হিঁচড়ে নিয়ে চলে যায়। এ ঘটনা এলাকাবাসী প্রেমতলী বিজিবি ক্যাম্পেও অবহিত করেন। বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে ধরে নিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ বলেন, ‘দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তাদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি বিজিবিকে জানিয়েছে। বিএসএফ অনুপ্রবেশ করেছে, না জেলেরা ভুল করে ভারতের সীমানায় চলে গিয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯