রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাবনা স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আটক ধর্ষক

পাবনা স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, আটক ধর্ষক

বার্তা পরিবেশক অনলাইন :: পাবনার ভাঙ্গুড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক উপজেলার খানমরিচ ইউনিয়নের গোপালপুর গ্রামের মনসুর আলীর ছেলে আনিসুর রহমান (২০)।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষককে আটক করেছে।

ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষক আনিসুর রহমান ওই স্কুলছাত্রীকে নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এক পর্যায়ে আনিসুর ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন গিয়ে দু’জনকে আটক করে। পরে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ঘোষকে বিষয়টি জানায়। তখন অশোক কুমার ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রী ও ধর্ষককে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালায় ওই ইউপি চেয়ারম্যান। সালিশে স্কুলছাত্রীর পরিবার বিয়ের দাবি জানায়। অপরপক্ষে ধর্ষকের পরিবার টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে চায়। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ইউপি চেয়ারম্যান ধর্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয় এবং ধর্ষিতাকে থানায় মামলা দায়ের করতে বলে। শুক্রবার দুপুরে পুলিশ ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে পরদিন শুক্রবার সকাল আটটা থেকে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা মামলা দায়ের করতে থানায় অবস্থান করে। এ সময় ধর্ষকের আত্মীয় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হারুনুর রশিদ মামলা না নিতে থানায় গিয়ে তদবির শুরু করে। এতে পুলিশ মামলা না নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারা দিন পার করে।
পুলিশের মামলা না নেয়ার কারণ সংবাদকর্মীরা জানতে চাইলে বিভিন্ন অজুহাতে পুলিশ এড়িয়ে যায়। এক পর্যায়ে পুলিশের গড়িমসির বিষয়ে ওই স্কুলছাত্রীর পরিবার স্থানীয় রাজনীতিবিদদের কাছে অভিযোগ করেন। পরে সন্ধ্যায় মামলা রুজু করে পুলিশ।

দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, ‘সকাল আটটা থেকে ওই ছাত্রীকে নিয়ে আমরা থানায় অবস্থান করি। কিন্তু থানা মামলা না নিয়ে নানা অজুহাতে দিন পার করে। অবশেষে আমরা বাধ্য হয়েই স্থানীয় রাজনীতিবিদদের কাছে অভিযোগ করি। পরে সন্ধ্যায় থানা পুলিশ মামলা রুজু করে।’

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ছুটিতে থাকায় এ বিষয়ে কথা বলতে ওসি (তদন্ত) নাজমুল হককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
পরে ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান সন্ধ্যায় মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯