মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকায় ৩ এপ্রিল তেল-গ্যাস রক্ষা কমিটির মহাসমাবেশ

ঢাকায় ৩ এপ্রিল তেল-গ্যাস রক্ষা কমিটির মহাসমাবেশ

অনলাইন ডেস্ক :: প্রাণ-প্রকৃতি ও মানুষ রক্ষায় সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২০২০ সালের ৩ এপ্রিল ঢাকায় মহাসমাবেশসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবন মিলনায়তনে জাতীয় কনভেনশন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী মানববন্ধন, জেলা-উপজেলায় সমাবেশ, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন। মার্চ মাসে ফুলবাড়ী থেকে দিনাজপুর পদযাত্রা এবং বিভাগীয় ও উপকূলীয় সমাবেশ। এছাড়াও সেপ্টেম্বরে কক্সবাজার থেকে সুন্দরবন লং-মার্চ অনুষ্ঠিত হবে।
কনভেনশনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ। পরিচালনা করেন যৌথভাবে রুহিন হোসেন প্রিন্স এবং লুনা নূর। কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, শুভ্রাংশু চক্রবর্তী, খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশারফ হোসেন নান্নু, জোনায়েদ সাকি, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯