রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :: রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে গতরাতে লাশ উদ্ধার হওয়া তরুণীর পরিচয় মিলেছে। জানা গেছে ওই তরুণীর নাম শারমিন রুম্পা। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এর আগে বুধবার মালিবাগ সিআইডি অফিস এর ঠিক বিপরীত দিকে আয়েশা শপিং কমপ্লেক্স এর পেছনের গলিতে ওই তরুণীর লাশ পাওয়া যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
সে সময় পুলিশ কর্মকর্তা জহির জানান, স্থানীয় লোকজন তাদের বলেছে, এই তরুণী আশেপাশের কোনো ভবন থেকে পড়ে থাকতে পারে, কারণ তারা একটি শব্দ শুনেছিল। তবে আশেপাশের ভবনগুলোর প্রতিটি তলাতে গিয়ে খোঁজ নেয়া হলেও কেউ ওই তরুণীর কোনো পরিচয় দিতে পারেনি।

সিদ্ধেশ্বরী সার্কুলার যে রোডে লাশটি পাওয়া যায়। এর আশেপাশে তিনটি সুউচ্চ ভবন রয়েছে। সেখানে একটি মহিলা হোস্টেল রয়েছে, সেখানকার কেউও তরুণীর কোনো খোঁজ দিতে পারেনি।

বুধবার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে গেছে। তার পরনে ছিলো শর্ট কামিজ ও প্যান্ট। তার বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯