রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নলছিটির সজল দেওয়ানের গলাকাটা লাশ উদ্ধার

নলছিটির সজল দেওয়ানের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল দেওয়ান (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা সজলকে গলাকেটে হত্যা করেছে। সকালে ৮টার দিকে উপজেলার মালিপুর গ্রামে সজলের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সজল দেওয়ান ওই উপজেলার মালিপুর গ্রামের বা‌সিন্দা ও মালিপুর দরবার শরীফের সাবেক উপদেষ্টা মৃত আমির দেওয়ানের ছেলে।
স্থানীরা জানিয়েছে, নিহত সজল দেওয়ান বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, সকালে নিহত সজলের বোন সফি বেগম ঘরের সামনে গেলে রক্তাক্ত অবস্থায় তার মর‌দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে জানিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯