মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল জমজম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীকে ধর্ষণের থানা অভিযোগ 

বরিশাল জমজম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীকে ধর্ষণের থানা অভিযোগ 

বরিশাল নগরীতে কলেজছাত্রীকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। নগরীর গোরস্থান রোড নামক এলাকার একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে ডেকে নিয়ে জমজম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করে প্রেমিক অপু সিংহ (২২) নামে এক যুবক। এতে স্থানীয় মো. জুলহাস (২২) নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী মোসা. সারা আক্তারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এরপরেও ধর্ষণে ব্যর্থ হয়ে শিক্ষার্থীকে প্রচন্ড মারধর করে অপু সিংহ।

এই ঘটনায় ওই পিরোজপুরের ধানাসীফা গ্রামের মেয়ে কলেজছাত্রী একটি অভিযোগ করলে রাতেই বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রেমিক অপু সিংহ এবং তাকে সহযোগিতাকারী স্বামী-স্ত্রীকে আটক করে।

কলেজছাত্রীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়- বরিশাল শহরের কাজিপাড়া নামক এলাকায় ভাড়া বাসায় থেকে নার্সিং ইনস্টিটিউটে পড়াশুনা করার সুবাদে পার্শ্ববর্তী বটতলার স্বপন সিংহের ছেলের সাথে বছরখানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অপু সিংহ নেশায় আসক্ত এবং খারাপ চরিত্রের মানুষ হওয়ায় কলেজছাত্রী তাকে এড়িয়ে চললে সে উত্যক্তসহ হুমকি ধামকি দিয়ে আসছিল। এমনকি সর্বশেষ তার সাথে সম্পর্ক না রাখলে পড়াশোনা বন্ধের পাশাপাশি বরিশাল ত্যাগেও বাধ্য করার ভয়ভীতি দেখায়।

এমন পরিস্থিতিতে সুহৃদ গোরস্থান রোডের জুলহাসের স্ত্রী সারা আক্তার ফোন করে তার বাসায় মঙ্গলবার দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলে সেখানে কলেজছাত্রী সেখানে গেলে প্রেমিক অপু সিংহকে দেখতে পান। এবং কিছু বুঝে ওঠার আগেই জুলহাস ও তার স্ত্রী সারা আক্তার সহযোগিতা দিয়ে একটি বাসার কক্ষে অপুর সাথে পাঠিয়ে দেয়। এসময় কলেজছাত্রীকে হাত ও মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালিয়ে প্রেমিক অপু ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারধর করে।

পরে রাতে এই ঘটনায় তরুণী একটি অভিযোগ দিলে কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)র নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে প্রেমিক অপু সিংহ ও ধর্ষণচেষ্টায় তাকে সহযোগিতাকারী স্বামী-স্ত্রীকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আটকদের হেফাজতে রেখে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯