রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে ওসির বাড়িতে ডাকাতি পুলিশ পরিচয়ে

পটুয়াখালীতে ওসির বাড়িতে ডাকাতি পুলিশ পরিচয়ে

বার্তা পরিবেশক :: পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশ পরিচয়ে এক ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উল্টর কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাতি হওয়া ওই দ্বিতল ভবনের বাড়ির মালিক মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে পিরোজপুরের নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় ওই বাসভবনে তার মা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেগম নূরজাহান ও ভাই ফোরকান আকন ছিলেন।
বেগম নূরজাহান জানান, রোববার আনুমানিক রাত দেড়টার দিকে তাদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ থেকে ছয় জনের একটি দল ভেতরে ঢোকে। পরে তার কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। পরে তাকে ও ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আশা করি খুব শিগগিরই ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯