রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জালালাবাদে বন্দুকধারীর হামলায় এক জাপানীসহ নিহত ৬

জালালাবাদে বন্দুকধারীর হামলায় এক জাপানীসহ নিহত ৬

অনলাইন ডেস্ক :: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক জাপানি সহায়তা সংস্থার প্রধানসহ ছয় জন নিহত হয়েছেন। বুধবার এ হামলার ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থল নানগারহার প্রদেশের কর্মকর্তারা।
নানগারহার প্রদেশের গভর্নর মুখপাত্র আত্তুল্লাহ খোগানি জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় ড. তেতসু নাকামুরার সঙ্গে তার তিন দেহরক্ষী, গাড়িচালক ও এক সহকর্মী নিহত হয়েছেন।

নানগারহার প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। নাকামুরা তার কাজের জন্যই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে মনে করছেন সোহরাব কাদেরি।
তেতসু নাকামুরা ‘পিস জাপান মেডিকেল সার্ভিসেস’র প্রধান ছিলেন। সহায়তা সংস্থাটি আফগানের সেচ ও কৃষিক্ষেত্র পুনর্নির্মাণে দীর্ঘদিন কাজ করে আসছে। কয়েক দশক ধরে আফগানিস্তানে মানবিক কাজের জন্য নাকামুরা সম্প্রতি আফগানের নাগরিকত্ব পেয়েছেন।

নাকামুরা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হতবাক হয়েছি যে তাকে এভাবে মারা যেতে হলো।’ আফগানিস্তানের মানুষের জন্য কাজ করতে গিয়ে সেখানকার বিপজ্জনক পরিস্থিতিতে তিনি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছিলেন এবং আফগানিস্তানের মানুষ তার কাজের জন্য কৃতজ্ঞ ছিলেন বলে উল্লেখ করেন অ্যাবে।

কাবুলে জাতিসংঘের গাড়িতে গ্রেনেড হামলার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটলো। এ হামলা বিশ্বের দীর্ঘকালীন দ্বন্দ্বের মধ্যে যারা মানবিক কাজ করছেন তাদের ভয় আরও বাড়িয়ে তুলল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯