রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ঢাকা ডেস্ক :: রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গৃহকর্ত্রী সাহেদা বেগম (৬৫) ও গৃহকর্মী সুমির (১৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।
মিরপর মডেল থানার (উপপরিদর্শক) এসআই নাসিরুল দৈনিকঅনুসন্ধান ২৪ ফোর অনলাইনকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
তবে মারা যাওয়ার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান এসআই নাসিরুল।