মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, দুনিয়াতে আর বেশী দিন নাই

নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, দুনিয়াতে আর বেশী দিন নাই

নিজস্ব প্রতিনিধি :: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। সম্মান দেয়ার মালিক আল্লাহ। জানিনা কেন আমার মনের ভেতর ঢুকে গেছে আমি দুনিয়াতে আর বেশীদিন নাই। আমি চেষ্টা করি আল্লাহর কালামটা পড়তে। যখনি মন খারাপ লাগে, আমি সেজদায় চলে যাই।

তিনি বলেন, এদেশের প্রয়োজনে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্য দোয়া করবেন। তিনি বেঁচে না থাকলে এ দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ ধ্বংসের কিনারায় দাঁড়াবে। তাই আপনারা তার জন্য দোয়া করবেন।
সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন।

ঐতিহ্যবাহী মাদানীনগর মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ্ সন্দীপীর সভাপতিত্বে মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, মাওলানা মো. ফরিদ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

শামীম ওসমান আরো বলেন, ইসলামের চর্চার মাধ্যমে আমি ইসলামের ঝুঁকে যাচ্ছি। আর যতই আমি ইসলামের দিকে ঝুঁকছি, ততই আমার কাছে রাজনীতির মূল্য কমে যাচ্ছে, এমপি-মন্ত্রীর দাম কমে যাচ্ছে। পৃথিবীতে সবাইকে মরতে হবে, এটা চরম সত্য।
তিনি বলেন, নারায়ণগঞ্জে পুনর্বাসনের মাধ্যমে বহু মেয়েকে সুষ্ঠু জীবনে ফিরিয়ে এনেছি। বহু বাধা এসেছে, বোমা হামলা হয়েছে। কিন্তু আল্লাহ এই ভালো ফল হিসেবে আমাকে বাঁচিয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে পর পর তিনবার সবচেয়ে বড় ঈদের জামাত করতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯