রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুদে ছাত্রকে হাত-পা বেঁধে শাস্তি, প্রেমপত্র লেখায়

খুদে ছাত্রকে হাত-পা বেঁধে শাস্তি, প্রেমপত্র লেখায়

অনলাইন রিপোর্টর :: শ্রেণিকক্ষে বসে প্রেমপত্র লেখা এবং চুরির অভিযোগে দু্ই ছাত্রকে বিদ্যালয়ের বেঞ্চের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরের মোসানপেট আপার প্রাইমারি স্কুলে।
প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার খুদে শিক্ষার্থীদের একজন ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে এবং অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়তো। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একজন শ্রেণিকক্ষে বসে প্রেমপত্র লিখেছে, আর অন্যজন সহপাঠীদের জিনিসপত্র চুরি করেছে। এ জন্য তাদের হাত-পা বিদ্যালয়ের বেঞ্চের সঙ্গে বেঁধে শাস্তি দেয়া হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, এতো ছোট বয়সে ক্লাসে বসে প্রেমপত্র লেখা এবং চুরি করা দুটোই সমান অপরাধ। তাই তাদের বেঞ্চের সঙ্গে বেঁধে শাস্তি দেয়া হয়েছে। তবে তিনি ওই শিক্ষার্থীদের বেঁধে রাখেননি। ওই ছাত্রদের মায়েরাই তাদের বেঁধে শাস্তি দিয়েছে।

তবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে কীভাবে অভিভাবকরা খুদে শিক্ষার্থীদের বেঁধে রাখলেন, এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি ওই শিক্ষিকা।

এদিকে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সমাজকর্মীরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়া এ ঘনার তদন্তেরও নির্দেশ দেন প্রদেশটির শিশু অধিকার রক্ষা কমিশন।

কমিশনের চেয়ারম্যান জি হৈমবতী বলেন, তার সঙ্গে অনন্তপুর জেলা প্রশাসক ও কাদিরি পুর কমিশনারের কথা হয়েছে। এই ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯