মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কলম্বিয়ায় মায়ের গর্ভেই গর্ভবতী

কলম্বিয়ায় মায়ের গর্ভেই গর্ভবতী

অনলাইন ডেস্ক :: গর্ভধারণ করার একটি ন্যুনতম বয়স লাগে। কিন্তু মায়ের গর্ভেই যদি কোনো কন্যা শিশু গর্ভবতী হয় তবে অবাক না হয়ে উপায় নেই। আর এমন অবাক করা ঘটনা ঘটেছে কলম্বিয়ায়।
মার্কিন গণমাধ্যম ইনসাইডার জানায়, কলম্বিয়ার বার্রানকুইল্লার মনিকা ভেগা নামে এক নারী সাত মাসের গর্ভাবস্থায় চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন মনিকার গর্ভে দুটি সন্তান।

এখানেই শেষ নয়, চিকিৎসক দেখেন- একটি সন্তান সরাসরি মনিকার পেটে থাকলেও আরেকটি ভ্রুণ মনিকার শিশুটির গর্ভে পরাশ্রয়ীর মতো লেগে আছে। এরপর ওই শিশুটির জন্মের পরপরই সিজারের মাধ্যমে ভ্রুণটি আলাদা করা হয়।
তবে মনিকার আরেক সন্তানের পেটে ভ্রুণ থাকলেও সেটির মস্তিষ্ক ও হৃদয় তৈরি হয়নি বলে জানান চিকিৎসকরা।

কলম্বিয়ার মামাজ লেটিনস হাসপাতালে জন্ম নেওয়া বিস্ময় বালিকার নাম রাখা হয়েছে ইতজমারা। চিকিৎসকরা জানিয়েছেন, ইতজমারা এখন সুস্থ আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯