মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

গাজীপুরে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি :: গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার আঙ্গুটিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আঙ্গুটিয়ারচালা এলাকার মোক্তার আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (৩৫) ও একই এলাকার সফিউল্লাহ মেম্বারের ছেলে মো. শরীফুল ইসলাম (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আঙ্গুটিয়ারচালা থেকে মোটরসাইকেলযোগে ওই দুজন মির্জাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সিরামিক কারখানার কাছে গিয়ে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯