বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল জেলা পরিষদে স্টল বরাদ্দে অনিয়ম: উপেক্ষিত প্রকৃত ব্যবসায়ীরা

বরিশাল জেলা পরিষদে স্টল বরাদ্দে অনিয়ম: উপেক্ষিত প্রকৃত ব্যবসায়ীরা

আনোয়ার হোসেন ॥ বরিশাল দক্ষিন চকবাজার রাস্তার পশ্চিম পার্শ্বে জেলা পরিষদের নির্মাণাধীন ০২ নং মার্কেটের সিড়ি পাশের রুমটি বরাদ্দে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র একজন আবেদনকারীকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদের চেয়াম্যানের একক সিদ্ধান্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরাদ্দ দিয়েছেন এই স্টল । পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম বলেন, স্টল বরাদ্দের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির প্রধানের নাম জানতে চাইলে তিনি বলেন, কমিটির প্রধান কাকে বানানো হয়েছে তা আমার মনে নেই। তিনি আরো বলেন, আসলে আমার সামনে ফাইল দেয় আমি স্বাক্ষর করি এর চেয়ে বেশি কিছু আমি জানিনা। তবে ঢাকা থেকে আসার পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। গোপন সূত্রে জানা যায়, স্টল বরাদ্দ দিতে কোন কমিটি গঠন করা হয়নি। স্টল বরাদ্দ পেতে ওই ব্যক্তি ছাড়া আর কেউ আবেদন জমা দেননি। ওই সুত্রটি আরো জানিয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান দশ থেকে বাঁর লাখ টাকার বিনয়মে স্টলটি বরাদ্দ দিয়েছেন। দক্ষিণ চকবাজারের ব্যবসায়ী মিজানুর রহমান, আবদুল রহমান দুই ভাই মিলে মোটা অঙ্কের ঘুষ দিয়ে স্টলটি বরাদ্দ পেয়েছেন। এর আগে একাধিকবার ওই স্টর পাওয়া দক্ষিন চকবাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতি সাধারন সম্পাদক খলিলুর রহমান মোঃ আইয়ুব আলী খানসহ ১৩ জন এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানায় গতকাল একটি অভিযোগও করেছেন বলে জানা গেছে। অভিযোগকারীরা বলেন, আমরা দীর্ঘ ১৪ বছর যাবৎ ০২ নং মার্কেটের সকল স্টলের বৈদ্যুতিক মিটার, পানির মোটর, জেনারেটর ও দারোয়ানের থাকার জন্য ব্যবহার করে আসছি। কিন্তু আমরা সহ সংশ্লিষ্ট কাউকে কিছু না জানিয়ে জেলা পরিষদ স্টলটি ভাড়া দিয়ে দেয়। আর স্টল বরাদ্ধ পেয়েই রাতের আধারে স্টলের ভিতরের সকল মালামাল নষ্ট করে স্টলটি দখল করেছে বরাদ্ধ পাওয়া দুই ভাই। অভিযোগের ব্যপারে জানতে চাইলে স্টল বরাদ্দে গঠিত কমিটির সভাপতি জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকতা মানিকহার রহমান বলেন, স্টল পূর্বে কারো নামে দেয়া থাকলে সেটা নতুন করে দেওয়া যায় না। যদি এমন কিছু হয় তাহা হলে বরাদ্দ বাতিল কর হবে। তিনি আরো জানান, ব্যবসায়ী দের সুবিধা অনুযায়ি কাজ করা হবে তাতে জটিলতার কিছু নাই। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, “স্টল বরাদ্ধের ব্যাপারে চেয়ারম্যান কারো মতামত গ্রহণ করেনি। আমরা প্রকৃত ব্যবসায়ীদরে স্টল বরাদ্ধ দেওয়ার পক্ষে অবস্থান নিলেও তার এক গুয়েমির কারণে তা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯