বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
ছোটগাবুয়ায় গভীর রাতে ঘরে ঢুকে হাত-পা বেধে নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ছোটগাবুয়ায় গভীর রাতে ঘরে ঢুকে হাত-পা বেধে নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ছোটগাবুয়া গ্রামের মৃতঃ আলী আকবর খানের ছেলে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ মোঃ মকবুল খান (৬৫) এর সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশী ছিদ্দিক মৃধা (৫০), মনসুর মৃধা (২৮), মোফাজ্জেল হোসেন লিটু (৩২), আলামিন (২৫), আনোয়ার গাজী (২৫), নুহু গাজী (২২) দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাসূত্রে জানা যায় কিছুদিন পূর্বে এরা মোঃ মকবুল খান এর বসত বাড়ীর পশ্চিম পাশে থাকা পানের বরজ ভাংচুর করিয়া আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অসহায় মোঃ মকবুল খান আরো বলেন, ওরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হয়রানী করে আসছে। ওরা পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার আনুমানিক রাত ১ টার দিকে ছিদ্দিক মৃধা, মনসুর মৃধা, মোফাজ্জেল হোসেন লিটু, আলামিন, আনোয়ার গাজীসহ আরো অজ্ঞাত ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র সহ আমার ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আমাকে গামছা দিয়ে মুখ বেঁধে দড়ি দিয়ে হাত পা বেঁধে হত্যার চেষ্টা করে। ভিতরের রুমে ঘুমিয়ে থাকা আমার স্ত্রী ও পুত্রবধু এদের ঘুম ভেঙ্গে গেলে ঘরের বাতি জ¦ালিয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে মটরসাইকেলযোগে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমার হাত পায়ের বাঁধ খুলে আমাকে স্থানীয় লোকজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রতিবেদকের সাথে কান্না জড়িত কন্ঠে মোঃ মকবুল খান বলেন, ওরা খুব সন্ত্রাসী প্রকৃতির লোক। এরা আমার ভোগ দখলীয় জায়গা জমি দখল করে নিতে চাইছে। এদের ভয়ে আমি পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। এ বিষয়ে গোলাখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে গলাচিপা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ গলাচিপা আদালতে মামলা করতে বলেন।
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯