রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে বেনাপোলে আটক ৩২

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে বেনাপোলে আটক ৩২

অনলাইন ডেস্ক :: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোববার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা তাদের বাড়ি বাগেরহাট, মুন্সিগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করেছেন।
৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ১৩ নারী ও ২ শিশুকে আটক করেন।
আটক জরিনা বেগম (৩৫) জানান, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গলুরু শহরে বসবাস করে আসছিলেন। তারা সেখানকার বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন; কিন্তু সেখানকার পুলিশ তাদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে আটক করে দেশে ফেরত পাঠায়।
অপরদিকে আটক আলমগীর খান (৪৫) বলেন, ‘আমরা একই পরিবারের সাতজন দীর্ঘদিন ধরে ব্যাঙ্গলুরে বসবাস করে আসছি। স্ত্রী, বোন সহ আমরা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করছি। ভারতীয় পুলিশ আমাদের ভয়-ভীতি দেখিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলে।’

তিনি জানান, ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তুলে দেয়। তারাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়, পরে বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তবে যাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে তারা সবাই মুসলমান। ইউএনবি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯