রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ধর্ষণ মামলায়

বরিশালে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ধর্ষণ মামলায়

নিজস্ব প্রতিনিধি :: বরিশালে বিদ্যালয় থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন সিকদার। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিরচর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর দুপুরে মেহেন্দীগঞ্জ উপজেলার ধুলিয়ারচর গ্রামের ওই স্কুলছাত্রী (১৪) বিদ্যালয় থেকে ফেরার পথে আসামি সুজন সিকদার জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছরের ৩১ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য মেহেন্দীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। থানার তৎকালীন উপপরিদর্শক মো. কামাল হোসেন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি মো. ফয়েজুর রহমান বলেন, মামলার যুক্তি-তর্ক শেষে আজ দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯