রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ভোলায় সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ভোলা প্রতিনিধি :: ভোলায় জুয়া খেলা নিয়ে মারধরের ঘটনায় গ্রাম্য সালিশের বৈঠকে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত বুধবার (২০ নভেম্বর) জুয়া খেলাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের খালেক গ্রুপের হারুনের সঙ্গে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের মামুন গ্রুপের মামুনের মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনা মীমাংসার জন্য শনিবার সকালে দুপক্ষকে নিয়ে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন ও পশ্চিম ইলিশা ইউনিয়নের গণমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে আগামী শনিবার (৩০ নভেম্বর) চূড়ান্ত সালিশের দিন নির্ধারণ করা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ লাগে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সিরাজ, আমির, জহির, মামুন, আলাউদ্দিন, আল আমিন, ইব্রাহীম ও দুলালের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন বলেন, সমঝোতার বিষয়ে উভয়পক্ষেকে নিয়ে বসে সালিশের দিন নির্ধারণ করি। এ সময় হঠাৎ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুপক্ষের কেউই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯