রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলে গভীর রাতে আগুন

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলে গভীর রাতে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক :: বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বেসরকারি সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান।
সোনারগাঁও টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাত দেড়টার দিকে মিলের পেছনের দিকে তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় তখনকার সিফটে কর্মরত শ্রমিকরা। মুহুর্তের মধ্যেই সেখান থেকে আগুনের লেলিহান শিখা গোডাউনের সর্বত্র এবং পার্শবর্তী মেশিনারীজের কক্ষে ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা তাদের প্রাণ বাঁচাতে হুরোহুরি করে বেরিয়ে আসে।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান রাত ১টা ৩২ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘ এক ঘন্টা চোষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন, যেখনে আগুন লেগেছে, সেখানে তুলার গোডাউন। তার পাশেই বিভিন্ন মেশিনারী ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে বলে দাবী করা হলেও কিভাবে আগুন লেগেছে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।
তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেতে পারে। তাছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিশ্চিত হওয়া যায়নি। মহানগর পুলিশের কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯