রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল নগরীর তিন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশাল নগরীর তিন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক :: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিশেষ ধরনের ঠোঙ্গার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার ২টি ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা।

ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমান জানান, মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁয় বাসি মুরগির গ্রিল সংরক্ষণ করা হয়েছিল। যা ফেলে দেয়ার কথা। কিন্তু তারা সেটি আবারও পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করেন। তাও আবার কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে। ফ্রিজটিও ছিল নোংরা। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের ওজন কম দেয়ার বিশেষ ধরনের ঠোঙ্গা ব্যবহার করছিল দুই ফল দোকানি। তাদের ওই বিশেষ ধরনের ঠোঙ্গার ওজন ৫০ গ্রাম। ওই ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের তারা ওজনে কম দিচ্ছিল। এ কারণে ওই দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯