মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাবনায় প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

পাবনায় প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি :: পাবনার আটঘরিয়ায় প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে আশরাফ আলী (৪৭) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল পরামানিকের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রধান শিক্ষক হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আশরাফ আলীর বিরোধ ছিল। শনিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে চাষ করছিল প্রতিবেশী। আশরাফ আলী তাদের বাধা দিতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে তারা।

খবর পেয়ে সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেয়। পরে আটঘরিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯