শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাটোরে ৫ দিন ধরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র মামুন নিখোঁজ

নাটোরে ৫ দিন ধরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র মামুন নিখোঁজ

নাটোর বার্তা পরিবেশক :: নাটোরের সিংড়ায় মামুন নামের (১০) এক স্কুলছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মামুন সিংড়া উপজেলার পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং একই এলাকার রেজাউল করিমের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পুঠিমারী নদীর উত্তর পাড় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মামুন। তার সন্ধানের জন্য এলাকায় মাইকিংসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ করা হয়। তার কোনো খোঁজখবর না পেয়ে শুক্রবার (২২ নভেম্বর) তার বাবা মো. রেজাউল করিম সিংড়া থানায় একটি জিডি করেছেন।
সিংড়া থানার উপপরিদর্শক নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে নিখোঁজ মামুনের বাবা রেজাউল করিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওয়্যারলেস বার্তার মাধ্যমে সব থানায় খবর বিষয়টি অবগত করা হয়েছে।

মামুনের গায়ের রং ফরসা, মুখমণ্ডল লম্বা, মাথার চুল কালো ও ছোট। তার ডান হাতের আঙুলে কাটা দাগ আছে, শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল-কালো চেক লুঙ্গি ও লাল রঙের গেঞ্জি।

যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটতম থানায় অথবা ০১৭৯১-০৫৬৪৬১, ০১৭৫০-৮২৬৪৯৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মামুনের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯