রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিনাজপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হারুন রশিদ জেলে

দিনাজপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হারুন রশিদ জেলে

‍দিনাজপুর প্রতিনিধি :: এলাকায় শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এমন আশঙ্কায় দিনাজপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি হারুন রশিদ রায়হানকে (২৯) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রামনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হারুন অর রশিদ রায়হান রামনগর এলাকার জুলফিকার আলী স্বপনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ১৫১ ধারায় তাকে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় কোনো বিষয় নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এই বিশৃঙ্খলায় নেতৃত্ব দেয় হারুন রশিদ রায়হান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের ভাষ্য, তাকে আটক না করলে বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারতো।
আটক জেলা ছাত্রলীগ সহসভাপতি হারুন অর রশিদ রায়হান দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালে ১৬ এপ্রিল ২ শিক্ষার্থীকে হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসীসহ বিভিন্ন কার্যক্রমেরও অভিযোগ রয়েছে বলেও কোতোয়ালি থানা সুত্রে জানা গেছে ।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯