সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছাত্রলীগ কর্মীকে পেটালেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজন

ছাত্রলীগ কর্মীকে পেটালেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ সম্পাদক সুজন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার সিদ্দিকুর রহমান (২১) এক ছাত্রলীগ কর্মীকে পেটালেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির।

এ বিষয়ে আজ শনিবার ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর রহমান বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় সাধারন ডায়েরি করেছেন। যার নং ১০৩১ (তাং- ২৩-১১-২০১৯)

গত (২১ নভেম্বর) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চরকাউয়া জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার বাড়ির উদ্দেশে যান ছাত্রলীগ কর্মী সিদ্দিকুর। যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্টে গাড়ি থামিয়ে সিদ্দিকুরকে অকথ্য গালিগালাজ শুরু করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির। পরে ওই ছাত্রলীগ কর্মী প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করেন। এবং তাকে ওই পথে চলাচল করতে নিষেধ করে হত্যার হুমকি দেন।

এবিষয়ে মারধরের শিকার সিদ্দিকুর রহমান বলেন, আমি বাড়ির উদ্দেশে যাওয়ার পথে চরকাউয়া জিরো পয়েন্টে আমার গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ শুরু করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার ভাই মোঃ জহির। আমি প্রতিবাদ করলে আমাকে বেধরক মারধর করেন এবং ওই পথে চলাচল করতে নিষেধ করে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান বলেন, ছোটরা ঝামেলা করেছিলো আমি মিমাংসা করতে গিয়েছিলাম। রাজনৈতিক শত্রুতা করে আমাকে ফাঁসানো হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা ওসি মো. অনোয়ার হোসেন তালুকদার জানান, মারধরের বিষয়টি আমি শুনেছি। ব্যস্ততার কারনে খোঁজ খবর নিতে পারিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯