সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আমেরিকা চীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

আমেরিকা চীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

অনলাইন ডেস্ক :: আমেরিকা এবং চীনের মধ্যে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ চলছে তার আশু সমাধান না করতে পারলে আন্তর্জাতিক সামরিক সংঘাতের সৃষ্টি হতে পারে, আর এ থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন আশঙ্কার করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। চীনের রাজধানী বেইজিংয়ে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে দেয়া বক্তৃতায় এ কথা বলেন ৯৬ বছর বয়সী সাবেক এ কূটনীতিক।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করার মিশনে নিয়ে মাঠে নামা কিসিঞ্জার বলেন, বাণিজ্য নিয়ে এ দ্বন্দ্ব অব্যাহতভাবে চলতে থাকলে এর ফলাফল ইউরোপের চেয়েও খারাপ হতে পারে। ‘খুব ছোট্ট কারণে’ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এটা মাথায় রাখতে হবে যে আধুনিক বিশ্বের সমস্ত অস্ত্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

প্রায় দেড় বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বানিজ্যযুদ্ধ চলছে। এ সমস্যার সমাধান খুঁজে একটি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষই ধারাবাহিক সমঝোতা বৈঠকে বসেছে, তবে ফলপ্রসূ হয়নি। পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও চরমে পৌঁছেছে। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিতর্কিত অপারেশনে ওয়াশিংটনের কড়া সমালোচনা করেছে বেইজিং। অন্যদিকে উইঘুর মুসলিমদের গণহারে বন্দি করার জন্য চীনের কড়া সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। আবার সম্প্রতি হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভকে সমর্থন দিয়েছে মার্কিন কংগ্রেস।

কিসিঞ্জার বলেন, চীন বিশ্বঅর্থনীতিতে একটি শক্তিশালী দেশ; আমেরিকাও তাই। দুটি দেশই যদি বিশ্বে চলমান প্রতিটি ইস্যুতে একে অন্যের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে মানবজাতির জন্য তা খুবই বিপদজনক হতে পারে। সারা বিশ্বের ব্যাপারে এ দুই দেশের দায়িত্ব অনেক বেশি এবং এ দায়িত্ব পালনে চীন এবং আমেরিকা বাধ্য।

এসময় তিনি বলেন, ‘শীতল যুদ্ধের’ সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের এবং আমেরিকার মধ্যেকার সম্পর্কের যে অবনতি হয়েছিল চীনের সঙ্গে তা করা ঠিক হবে না। তবে তখন দেশ দুটির মধ্যেকার সম্পর্কে এমন টানাপোড়েন কমানোর জন্য সংলাপের কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলেও জানান কিসিঞ্জার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯