রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশি হিরণ আলী লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন

বাংলাদেশি হিরণ আলী লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন

অনলাইন ডেস্ক :: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি মারা গেছেন।তার নাম হিরণ আলী। বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হিরণ আলী সপরিবারে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেন।তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উজান মসলা বৈদ্যকাপন গ্রামের মৃত ইরপান আলীর ছেলে।

গত মঙ্গলবার যুক্তরাজ্য পূর্ব লন্ডনের নেলসন স্ট্রিটে নিজ বাসার সামনে সন্ত্রাসীরা গুলি করে হিরণ আলীকে। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ।

নিহত হিরণ আলীর চাচাত ভাই যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সন্তানদের জন্য খাবার আনতে হিরণ আলী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় (লন্ডন সময়) ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯