শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের পরে ঢাকা-ভোলা রুটে ভলভো ওয়াটার বাস সোমবার থেকে চালু

বরিশালের পরে ঢাকা-ভোলা রুটে ভলভো ওয়াটার বাস সোমবার থেকে চালু

নিজস্ব বার্তা পরিবেশক :: ঢাকা-ভোলা রুটে চালু হচ্ছে গ্রিন লাইন ভলভো ওয়াটার বাস। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় গ্রিন লাইন কর্তৃপক্ষ।
গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন জানান, ২৫ নভেম্বর থেকে এই রুটে অত্যাধুনিক ওয়াটার বাস সেবা চালু হচ্ছে। ওই দিন দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ প্রথম বাহনটি ছেড়ে আসবে।

পরদিন থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকা ছেড়ে যাবে ওয়াটার বাস। উল্টো দিকে ছাড়বে প্রতিদিন দুপুর দেড়টায়।

আরও জানানো হয়, ওয়াটার বাসের উপরতলার ভাড়া সিট প্রতি এক হাজার টাকা। নিচতলার ভাড়া সাতশ’ টাকা।

দেশের সড়ক পরিবহন খাতের অন্যতম প্রতিষ্ঠান গ্রিন লাইন এর আগে ঢাকা-বরিশাল রুটে ভলভো ওয়াটার বাস চালু করে। এর সঙ্গে যুক্ত হলে ঢাকা-ভোলা রুট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯