বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেছারাবাদে স্কুল শিক্ষক বাস চাপায় নিহত

নেছারাবাদে স্কুল শিক্ষক বাস চাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের নেছারাবাদে খুলনা ব- ১২১৫,‘জিনাত ক্লাসিক’ নামে যাত্রিবাহী বাস চাপায় রিপন হাওলাদার নামে এক মটর সাইকেল আরোহি নিহত হয়েছে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের ঘনমান রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

খবর পেয়ে পুলিশ ওই ঘাতক বাসটি আটক করতে পারলেও গাড়ীর চালক পালিয়ে যায়।

জানাযায়, ওই মটর সাইকেল আরোহি শিক্ষক রিপন রাস্তা দিয়ে স্বরূপকাঠি পিরোজপুর সড়কের কামারকাঠির দিকে যাচ্ছিল। এমন সময় জিনাত ক্লাসিক নামের ওই বাসটি পিছন দিয়ে দ্রুত বেগে এসে পড়ে। এসময় মটরসাইকেল চালক রিপন তাকে সাইড দেওয়ার কোন জায়গা না পেয়ে উল্টে পড়ে যায়। সাথে সাথে ওই ঘাতক বাসটি তার মাথার বাম পাশের উপর দিয়ে গাড়িটি চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নেছারাবাদ থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার মূল কারন এখনো কিছু জানা যায়নি। ঘাতক বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। চালক বাবুল মিয়া পলাতক রয়েছে। চালকের বিরুদ্ধে থানায় মামলা হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯