মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নায়িকা সিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান

নায়িকা সিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান

অনলাইন ডেস্ক :: চলচ্চিত্রে পা রেখেই পর্দা কাঁপিয়েছিলেন ‘ম্যাডামফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। বর্তমানে বাংলা চলচ্চিত্রে তাকে না পাওয়া গেলেও সর্বশেষ তিনি আলোচনায় আসেন গেল ফেব্রুয়ারিতে। তার প্রাক্তন স্বামী পলাশ আহমেদ দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টা করেন। তখনই দেশব্যাপী উঠে আসে সিমলার নাম।

বর্তমানে মুম্বাইয়ে থাকেন সিমলা। মাঝেমধ্যে দেশে আসেন, তাও অতিথি হিসেবে! সম্প্রতি দেশে এসেছেন তিনি। ক’দিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা অতিথি হয়ে এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান
সেখানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় কিছু প্রশ্ন করেন সিমলাকে। জয়ের প্রশ্ন এবং সিমলার উত্তর-পর্বের চুম্বক অংশ তুলে ধরা হলো:

জয়: আপনি বিয়ে করেছেন কয়টা?
সিমলা: মোটামুটি ৩০-৩৫টি!

জয়: দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন?
সিমলা: হান্ড্রেড, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।

জয়: এতোগুলো বিয়ে সামাল দিতে পারবেন?
সিমলা: ইনশাল্লাহ…

জয়: আপনার স্বামী বিমান ছিনতাইয়ের মতো বিকৃত কাজ করতে গেল কেন! আপনার নামটা ভীষণভাবে চাউর হয়েছে সেসময়। আপনার কিছু বলার আছে?
সিমলা: বাংলাদেশের মানুষ অনেক মেধাবী। যা বলার তখনই আমি বলেছি। দেশের মানুষ এ বিষয়ে সবকিছু জেনেছেন। নতুন করে আমার কিছু বলার নেই।

জয়: যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি বানিয়ে ক্যালেন্ডার বানিয়ে সবাইকে বিতরণ করেছেন। কেন?
সিমলা: তার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। সেজন্য দিয়েছি। তবে নির্বাচনী কার্ড বিলি করে যেভাবে সেভাবে করিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯