বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
বার্তা পরিবেশক :: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে লাকসাম জিআরপি থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক সুমন দাস বলেন, দুপুর ২টার দিকে খবর পেয়ে লালমাই উপজেলার ফয়েজগঞ্জ এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করেছি। বিকেল পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।