বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশিরা সাঁতরে ইতালি যাবে , তবু ভারতে যাবে না

বাংলাদেশিরা সাঁতরে ইতালি যাবে , তবু ভারতে যাবে না

অনলাইন ডেস্ক :: ভারতে অবস্থানরত বাংলাদেশি রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, ‘বাংলাদেশিরা প্রয়োজনে সাগরে সাঁতার কেটে ইতালি যাবে, তবু ভারতে যাবে না। একজন বাংলাদেশি এমন দেশে যাবে যেখানে অনেক বেশি আয় করতে পারবে। ভারতের মাথাপিছু আয় বেশি না।’ ২০ নভেম্বর, বুধবার দিল্লিতে তার বিদায়ী ভাষণে এ কথা বলেন সৈয়দ মুয়াজ্জেম আলী।

ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের অভিবাসীদের বহিষ্কারের জন্য বিজেপির ঘোষণার উপর ভিত্তি করে এই মন্তব্য করেন তিনি। দ্য হিন্দুর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতের আরেকটি বার্তা সংস্থা দ্য প্রিন্ট।

আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) একাত্তরের পরে ভারতে আগত অভিবাসীদের বহিষ্কার করার চেষ্টা করে আসছে। বুধবার, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিবাসীদের বেশ কয়েকবার ‘পোকা’ বলে সম্মোধন করে বলেন, পুরো দেশের জন্য একটি এনআরসি থাকবে।

মঙ্গলবার প্রেসক্লাব অব ইন্ডিয়ায় এক ভাষণে সৈয়দ মুয়াজ্জেম আলী বলেন, ‘ভারতীয় নির্বাচনের সময় অবৈধ অভিবাসন সংক্রান্ত বিষয়টি ব্যবহার করা হয়েছিল।’ তিনি আরো বলেন, ‘আমাদের পক্ষ থেকে অবৈধ অভিবাসন অভিযোগ করার কারণে উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের এত সমালোচনা হয়েছে।’

বুধবার, তার বিদায়ী ভাষণে এবং দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বলেন, ‘আমার দেশের যে কোনো মানুষই সাগরে সাঁতার কেটে ইতালি যাবেন কিন্তু ভারতে না।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা এমন জায়গায় যেতে চান যেখানে তারা বেশি উপার্জন করতে পারবেন।’ তখন তিনি উল্লেখ করেন যে, ভারতে মাথাপিছু আয় বেশি নয়।

প্রসঙ্গত, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানা যায়। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) তাদের ২০১৯ সালের অক্টোবরের প্রতিবেদনে জানায়, ২০১৯ সালের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ থেকে ৮.১ শতাংশে উন্নিত হয়েছে। তবে, ভারতের ক্ষেত্রে তা ৭.২ থেকে ৬.৫ শতাংশ নেমে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯