মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল আদালতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামীর ফাঁসি

বরিশাল আদালতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল বানারীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যায় স্বামী মো. কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন একটি আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। যে অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
বরিশালের বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মৃত শহিদের ছেলে দণ্ডপ্রাপ্ত কাওসার বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে- ২০০৯ সালে বরিশালের উজিরপুর উপজেলার নারায়নপুর এলাকার মাহমুদা আক্তার পাখির সাথে বিয়ে হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাওসারের সাথে। বিয়ের পর থেকে কাওসার যৌতুকের দাবিতে পাখিকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকেন। ঘটনার দিন ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে ৩ মাসের অন্তঃসত্তা মাহমুদা আক্তার পাখির ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী কাওসার।

এ ঘটনায় পাখির বোন ময়না বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলায় নিহত পাখির স্বামী কাওসারকে অভিযুক্ত করে একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তুম আলী মৃধা। আদালত ৮ জনের সাক্ষগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়েজুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করে জানান, আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯