মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ, গ্রেফতার ১

প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ, গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি :: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া গ্রামে এক প্রতিবন্ধী শিশু গণধর্ষণের শিকার হয়েছে। প্রতিবন্ধী শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ঘটনায় পুলিশ ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী সোমবার রাত ৯টার দিকে বান্ধবীদের সঙ্গে গ্রামের একটি অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পথে রাত ১০টার দিকে একই এলাকার রনি, কালাম ও ইব্রাহিমসহ ৫জন তাকে রাস্তা থেকে তুলে একটি বেগুন ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে এলাকার লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী জানান, এ ব্যপারে থানায় ধর্ষণ মামলা হয়েছে। ওই মামলায় বুধবার বিকেলে ইব্রাহিম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯