মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ইমাম বিমান :: ঝালকাঠি জেলার নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানাযায়, নলছিটি উপজেলার হাসপাতাল সড়কের আ. লতিফ শিকদারের সঙ্গে নলছিটি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম আ. রব হাওলাদারের পুত্র মো. আল-আমিন ও তার আত্মীয়-স্বজনদের নান্দিকাঠি মৌজার (জে.এল-৪৪) এসএ ৭২, ৯২, ৯৩ ও ৫২৮ নং খতিয়ানের বিভিন্ন দাগের ১০.৭৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করেও কোন সুরাহা হয়নি।
আপোস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আ. লতিফ শিকদার গত ৬ নভেম্বর আদালতে মামলা দায়ের করলে ঝালকাঠি আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. সাইফুল আলম আগামী ২০২০ সালের ৫ জানুয়ারী পর্যন্ত বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
আদালতের বিজ্ঞ বিচারকের স্থতাগিতাদেশ উপেক্ষা করে বিরোধীয় জমিতে কাজ শুরু করার জন্য কৌশল অবলম্বনের মাধ্যমে আদালতে দায়েরকৃত মামলার বিবাদী আ. লতিফ সহ কয়েকজনের বিরুদ্ধে বিবাদী মো. সাইদুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালতে দায়েরকৃত মামলার বিবাদী ছাইদুল ইসলাম তার দায়েরকৃত চাঁদাবাজি মামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিএমএসএফ নলছিটি উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তফা ফিরোজ, আ. লতিফ শিকদারের ছেলে মো. সাইফুল ইসলাম (লাভলু) শিকদার ও সালিশ কবির মল্লিককে আসামী করে।
এ বিষয় আ. লতিফ সিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আদালতে আমার দায়েরকৃত মামলার বিবাদীপক্ষ পাকা ভবন নির্মাণের কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে তাদের কাজ চালিয়া যাওয়ার জন্য কৌশলে আমাদের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করে। আমি এ বিষয় বরিশাল রেঞ্জের ডিআইজি মহাদ্বয় ও ঝালকাঠির পুলিশ সুপার মহাদ্বয়ের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছি।
এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার পর নোটিশ জারি করে স্থিতি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে। এর পরও ভবন নির্মাণ করা হলে বাদীপক্ষ চাইলে আদেশ অবমাননার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে।’