সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কাউখালীতে নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

কাউখালীতে নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রী পারাপারের সময় যন্ত্রচালিত খেয়া নৌকা ডুবির ঘটনায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব আমরাজুড়ি ফেরিঘাটের পন্টুনে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে টুম্পা আক্তার (১০) নামে একজন পিইসি পরীক্ষার্থী নিখোঁজ ছিল। প্রায় ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৭ টার দিকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। এর আগে বরিশাল ও কাউখালী ফায়ার সার্ভিসের নৌ ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব আমরাজুড়ি ফেরি ঘাট থেকে পিইসি পরীক্ষার্থীসহ ২৫/৩০ জন যাত্রী ও ৫টি মোটরসাইকেল নিয়ে একটি যন্ত্রচালিত খেয়া নৌকা সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার আগে যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে গেলে ঘাটে নোঙ্গররত অবস্থায় ডুবে যায়। এতে নারী, শিশু, ছাত্র-ছাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও টুম্পা নামের এক ছাত্রী নিখোঁজ হয়। টুম্পা আক্তার আশোয়া আমরাজুড়ির গিয়াস উদ্দিন ফকিরের মেয়ে।

পিইসি পরীক্ষার্থী মারিয়া আক্তার ও জান্নাতী আক্তার জানায়, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা উপজেলার কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। প্রতিদিন ট্রলারে করে সন্ধ্যা নদী পারাপার হয় তারা। আজও পরীক্ষা শেষ করে ট্রলারে করে বাড়ি ফিরছিল তারা। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আহত অবস্থায় উদ্ধারকৃত স্কুলের ছাত্র-ছাত্রী ও পরীক্ষার্থীদের অভিভাকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। টুম্পা নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে এবং নৌকায় থাকা অন্য যাত্রী ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯