রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এসএসসি পরীক্ষায় অংশ নিতে পাড়ায়, বাসায় ফিরে ছাত্রীর কাণ্ড

এসএসসি পরীক্ষায় অংশ নিতে পাড়ায়, বাসায় ফিরে ছাত্রীর কাণ্ড

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে আসন্ন এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমান করে ঝর্ণা দাস নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ওই উপজেলার পাওতা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা দাস পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে পাওতা গ্রামের শিবু দাসের মেয়ে।

পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে ঝর্ণা জানতে পারে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারবে না। এ খবর শুনে সে বাড়িতে গিয়ে নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দরজা বন্ধ দেখে ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘেষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯